চীনকে মোদির হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ১৩:৪৩আপডেট : ২৮ জুন ২০২০, ১৭:৫৩
image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, সম্প্রতি লাদাখ সীমান্তে চীনা সেনাদের যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনারা। যারাই ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা করবে, তাদের কড়া জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। রবিবার (২৮ জুন) মান কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এ হুঁশিয়ারি দেন। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মোদি এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে।

চীন-ভারত সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে শুরু থেকেই নীরবতা পালন করে আসছিলেন মোদি। এ নিয়ে বিরোধী দলগুলোর তোপের মুখেও পড়েন তিনি। এরমধ্যেই রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ‘লাদাখে যারা আমাদের চ্যালেঞ্জ করেছে তাদের যথাযথ জবাব দেওয়া হয়েছে। আমাদের বীরেরা সর্বোচ্চ পর্যায়ের আত্মোৎসর্গ করেছে, তবু শত্রুপক্ষকে প্রভাব খাটাতে দেয়নি। তাদের এ হারানোর যন্ত্রণা আমরা অনুভব করি। তাদের বীরত্ব ভারতের শক্তি।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ১৫ জুন যে ২০ সেনা সদস্য গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের হাত থেকে ভারতের সীমান্তকে সুরক্ষা দিতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের দেশের মানুষ কখনও ভুলবে না।

চীনের নাম উল্লেখ না করে মোদি হুঁশিয়ার করেন, ‘যারাই ভারতের এলাকা দখলের চেষ্টা করবে, তারা যেন কড়া প্রত্যাঘাতের অপেক্ষায় থাকে। কারণ, ভারত এই চেষ্টার কঠিন জবাব দেবে। কোনোভাবেই সীমান্তে জওয়ানদের বলিদানকে ব্যর্থ হতে দেবে না ভারত।’

 

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম