চীনের অ্যাপ নিষিদ্ধ করায় ভারতের সার্বভৌমত্ব সুরক্ষিত হবে: পম্পেও

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২০, ২২:৫৬আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:৫৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করায় ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত থাকবে। এসব অ্যাপ চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নজরদারির অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো বলেও মন্তব্য করেন তিনি। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন বলে খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। চীনের অ্যাপ নিষিদ্ধ করায় ভারতের সার্বভৌমত্ব সুরক্ষিত হবে: পম্পেও

লাদাখ সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের ভয়াবহ সংঘাতের উত্তেজনার প্রেক্ষিতে গত সপ্তাহে বেশ কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। এগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। এছাড়া ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপসও নিষিদ্ধের তালিকায় রয়েছে।

বুধবার দিল্লির ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘ভারতের এই স্বচ্ছ অ্যাপ বিষয়ক মনোভাবে তাদের সার্বভৌমত্ব জোরালো হবে। এতে ভারতের মর্যাদা ও জাতীয় নিরাপত্তাও বাড়বে।’

উল্লেখ্য, ভারতের তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয়দের বিভিন্ন তথ্যকে সুরক্ষিত রাখার জন্যই চীনের অ্যাপ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের চীনা অ্যাপ থেকে মোবাইল ফোনে থাকা তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। চীন ও ইংল্যান্ডের পর ভারতে টিকটক ব্যবহারকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। মূলত নতুন প্রজন্মের মধ্যে এই অ্যাপটির জনপ্রিয়তা বেশি। ইতোমধ্যেই টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ২০০ কোটি। এদের মধ্যে ভারতীয় ব্যবহারকারীর সংখ্যা ৬১ কোটি বেশি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম