লাদাখ ইস্যুতে ভারতের পাশে জাপান

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ২২:২৭আপডেট : ০৩ জুলাই ২০২০, ২৩:০৯

ভারত ও চীনের সেনাদের মধ্যে চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) স্থিতাবস্থার যেকোনও পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান টোকিও’র। এছাড়া সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানে ভারত সরকারের নীতির প্রতিও সমর্থন জানিয়েছে জাপান। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিয়ন্ত্রণরেখায় চীন ও ভারতের বিরোধপূর্ণ পরিস্থিতি নিয়ে টোকিওকে অবহিত করেছে দিল্লি। লাদাখ ইস্যুতে ভারতের পাশে জাপান

এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ এনেছে।

লাদাখ সীমান্তের ওই উত্তেজনা নিয়ে টোকিওকে অবহিত করেছে দিল্লি। ভারতে নিযুক্ত জাপানি দূত সাতোশি সুজুকি শুক্রবার এক টুইট বার্তায় লিখেছেন, ‘পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে ভালো আলোচনা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে যে ব্রিফিং করেছেন তার প্রশংসা করছি। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত সরকারের নীতিরও প্রশংসা করছি। জাপান আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আশা করে। একই সঙ্গে স্থিতাবস্থা নষ্টের যেকোনও একক প্রচেষ্টার বিরুদ্ধে জাপানের অবস্থান।’

উল্লেখ্য, গত মাসের ওই সংঘাতের পর ভারত ও চীন একাধিকবার সেনা ও কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা নিরসনের আলোচনায় অংশ নিলেও অগ্রগতি হয়েছে খুবই সামান্য।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম