আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেলো মেক্সিকো

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২০, ১১:০৮আপডেট : ০৪ জুলাই ২০২০, ১১:১৩
image

শুক্রবার (৩ জুলাই) মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেদেশে নতুন করে আরও ৬ হাজার ৭৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ২৫১ জনে, যা ইতালির আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় নবম স্থানে উঠে এলো মেক্সিকো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৯৩ হাজার ৪৩৫। মৃত্যু হয়েছে এক লাখ ২৯ হাজার ৪৩২ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৯ হাজারের বেশি। এর মধ্যে ৬১ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৬৬ হাজার ৯৪১। এর মধ্যে ৯ হাজার ৮৪৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবারই (২ জুলাই) একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল মেক্সিকো। এর পরবর্তী ২৪ ঘণ্টায় যত আক্রান্ত শনাক্ত হয়েছে তা রেকর্ড সংখ্যার চেয়ে মাত্র একজন কম। শুক্রবার মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশটিতে নতুন করে ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সেদেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৪৩ জনে। মৃতের সংখ্যার দিক দিয়ে ফ্রান্সের খুব কাছাকাছি অবস্থান করছে মেক্সিকো। করোনায় প্রাণহানির দিক দিয়ে বিশ্বে ফ্রান্সের অবস্থান পঞ্চম।
মেক্সিকোর উপ স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গাটেল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চলমান এক মহামারি পরিস্থিতির মধ্যে আছি। আর এ সময়ে সামাজিক কর্মকাণ্ড পুনরায় সচলের চেষ্টা করাটা ঝুঁকি তৈরি করবে। আমাদের দেশে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাবে।’
মেক্সিকোর সরকার জানিয়েছে, তাদের হিসাবের চেয়েও প্রকৃত আক্রান্তের সংখ্যা বেশি হতে পারে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের