করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২০, ১১:০০আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৯:৪০
image

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজারের বেশি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৩৭৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩০ হাজার ১১০ জনের।

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৮ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৭৩ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ হাজার ২৬৫ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সাত নম্বরে। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪১২ জন। মৃত্যু হয়েছে ৪৪ হাজার ২৮৩ জনের।

মৃত্যু বিবেচনায় চতুর্থ অবস্থান ইউরোপের আরেক দেশ ইতালির। আক্রান্তের সংখ্যা বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। ইতালিতে রবিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮৫৪ জনের।

যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পাঁচ নম্বরে, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান আটে। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ৩৬৬ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের আরও দুই দেশ  ফ্রান্স ও স্পেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম