ইলিশ মাছের প্রজনন, সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও ভারত। ইলিশ নিয়ে সচেতনতা বাড়াতেও দুই দেশ একসঙ্গে কাজ করবে। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাতে গালফ টাইমস খবরটি নিশ্চিত করেছে।
রবিবার গালফ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের গোয়ায় মৎস্য প্রজননক্ষেত্রে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গালফ টাইমস।
ভারতের কৃষি ও চাষি কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আদিত্য কুমার জোসি এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমানের নেতৃত্বে দু’দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ইলিশ ও অন্যান্য প্রজাতির মাছ সংরক্ষণে জেলে ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়াতে দুই দেশ যৌথ উদ্যোগ নেবে । এ জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হয়েছে বৈঠকে।
/বিএ/টিএন/








