দিল্লিতে পৃথক দিনে চলবে জোড়-বেজোড় নম্বরের গাড়ি

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৫, ২০:১৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৪:০০

traffic-m দিল্লি সরকারের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর থেকে ভারতের রাজধানীর রাজপথে বেজোড় সংখ্যার গাড়িগুলো চলবে সোমবার, বুধবার ও শুক্রবার। আর জোড় সংখ্যার গাড়িগুলো চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার।
রবিবার এক প্রতিবেদনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মূলত দূষণ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই নিয়ম শুধু প্রাইভেট গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাবলিক পরিবহনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, দূষণ নিয়ে দিল্লির আদালতের কটাক্ষের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে দূষণ নিয়ে শুনানির সময় হাইকোর্ট কটাক্ষ করে বলে, দিল্লির এখন এমনই অবস্থা যেন এটি গ্যাস চেম্বারে রয়েছে। এরপরই যান নিয়ন্ত্রণের কথা ভেবে জোড় ও বেজোড় নম্বর প্লেটের গাড়ির জন্য আলাদা দিন নির্ধারণ করে কেজরিওয়াল সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য শনিবার বলেছেন, এটা সাময়িক। সমস্যা মনে হলে ১০ থেকে ১৫ দিন পর সরকার এ প্রক্রিয়া বন্ধ করে দেবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম