মোদির ভয়েই লেজ গুটিয়ে পালিয়েছে চীন: দাবি বিজেপি নেতার

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২০, ১০:৫২আপডেট : ০৮ জুলাই ২০২০, ১১:১৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভয়েই লাদাখ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে চীন। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা ও ভারতের রাজ্যসভার সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মঙ্গলবার মধ্য প্রদেশে বিজেপি-র এক কর্মীসভায় দেওয়া অনলাইন ভাষণে এমন দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মোদির ভয়েই লেজ গুটিয়ে পালিয়েছে চীন: দাবি বিজেপি নেতার

ভাষণে সিন্ধিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর কড়া জবাবের ফলেই ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে চীনা বাহিনী। এভাবেই প্রধানমন্ত্রী বিশ্ব মানচিত্রে ঐক্য ও সংহতির প্রতীক ভারতের জাতীয় পতাকাকে মহিমান্বিত করেছেন।’

আগামী কয়েক মাসের মধ্যে মধ্য প্রদেশের যে ২৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার অন্যতম সিন্ধিয়ার আসন করেরা। উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

কমল নাথের নেতৃত্বাধীন মধ্য প্রদেশের সাবেক কংগ্রেস সরকারের সমালোচনা করে জ্যোতিরাদিত্য বলেন, ‘আমরা সবাই মধ্য প্রদেশে একটি প্রগতিশীল ও উন্নয়নমুখী সরকার চেয়েছিলাম। কিন্তু মাত্র ১৫ মাসে তারা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। বল্লভ ভবন (রাজ্য বিধানসভা) দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। বিধায়কদের সেখানে প্রবেশ নিষিদ্ধ হয়েছিল এবং বড় বড় সোফা সেটে দালালদের বসে থাকতে দেখা যেতো। বল্লভ ভবনের কুর্সিতে কেউ বসেছিলেন আর তার চাবি ছিল অন্য কারও হাতে।’

/এমপি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের