ফের সচল চেন্নাই বিমানবন্দর

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৫, ২১:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৪:০৭

46102-air বন্যার ধাক্কা সামলে চালু হলো চেন্নাই বিমানবন্দর। রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিমান পরিষেবা। আপাতত শুধু দিনের বেলাতেই চালু থাকবে রানওয়ে। পূর্ণাঙ্গ পরিষেবা কত তাড়াতাড়ি চালু করা সম্ভব, তা নিয়ে বৈঠকে বসবে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
দ্য এয়াপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, বন্যার পানি কমে যাওয়ায় বিমানবন্দর এখন বিমান চলাচলের জন্য পুরোপুরি উপযুক্ত। তাই বিমানবন্দরের সব কার্যক্রম আগের মত শুরু করা হয়েছে।
কর্তৃপক্ষ অবশ্য আগেই জানিয়েছিল ৬ তারিখ থেকেই বিমানবন্দরের সব কাজ শুরু হবে। বিমানের ফ্লাইটও সঠিক সময়েই শুরু হবে।
এর আগে, লাগাতার বৃষ্টিতে কার্যত নদীর চেহারা নিয়েছিল চেন্নাই বিমানবন্দর। তার জেরে অচল হয়ে যায় বিমান পরিষেবা। ঘুরিয়ে দিতে হয় বহু ফ্লাইট। পানি নামতেই তাই ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকে বৃষ্টি ছিল চেন্নাইয়ে। সবচেয়ে খারাপ অবস্থা কাঞ্চিপুরম আর তিরুভল্লুর জেলার। এসব এলাকায় এখনও পানিবন্দি লাখ লাখ মানুষ। ধুয়েমুছে গেছে রাস্তা, রেলপথ। এর মধ্যেই সকাল থেকে রেল পরিষেবা চালু হয়েছে কিছু জায়গায়।
কয়েকদিন বন্ধ থাকার পর রবিবার বেলা পৌনে ১২টায় নির্ধারিত সময়ে হাওড়া থেকে ছাড়ে চেন্নাইগামী ট্রেন।
পানি নামতে শুরু করার পর সবচেয়ে বড় সমস্যা নানা রোগের প্রকোপ। এর সঙ্গে রয়েছে জিনিসপত্রের চড়া দাম।
রবিবার কয়েকটি কয়েকটি পেট্রোল পাম্প ও এটিএম বুথ খোলা থাকায় দিনভর সেগুলোতে ছিল লম্বা লাইন। তামিলনাড়ু সরকার জানিয়েছে, দিন দু’য়েকের মধ্যেই পেট্রোল পাম্পগুলো স্বাভাবিক পরিষেবা দিতে শুরু করবে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, চেন্নাই শহর বা শহরতলিতে তেলের অভাব নেই। পানির হাত থেকে বাঁচতেই বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে।

সরকারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। চেন্নাইয়ের ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পরিষেবা সক্রিয় করা গেছে। সোমবার থেকে শহর এবং শহরতলির সব পরিষেবাই স্বাভাবিক হবে বলে আশা করছে প্রশাসন। সূত্র: জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম