এবারে বরখাস্তই হলেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২০, ১৬:৩৭আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৬:৩৭

করোনাভাইরাস মোকাবিলায় প্রায় ছয় কোটি ডলার মূল্যে জরুরি চিকিৎসা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে বরখাস্ত করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া। গত মাসে ওই অভিযোগে গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে আছেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দণ্ডিত হলে জরিমানা কিংবা ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়ো

করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি ওষুধ, টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহে ড্রাক্স ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে জিম্বাবুয়ে সরকার। ওই কেনাকাটায় দুর্নীতির অভিযোগে কোম্পানিটির স্থানীয় প্রতিনিধি ডেলিস এনগুওয়ায়াকে গ্রেফতার করা হয়। এরপরই চুক্তিটি বাতিল করে দেন প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া। আর ওই একই কেনাকাটার ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে যান স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়ো।

মঙ্গলবার জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মানগাগওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, সরকারি মন্ত্রী হিসেবে অসাদাচল করায় ওবাদিয়া মোয়োকে অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত জিম্বাবুয়েতে ৭৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে নয় জনের।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম