বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে চায় চীন

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৫, ১৪:৫৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৬

China-Bangladesh বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক আরও বাড়াতে চায় চীন।দেশটিতে সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আবু বেলাল মুহাম্মদ সাইফুল হকের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানিয়েছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান ।সোমবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে ৪০ বছর ধরে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেন চ্যাং ওয়ানকুয়ান। এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছেন তারা। এ বৈঠকে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উপ-প্রধান ওয়াং জিয়ানপিং বৈঠকে উপস্থিত ছিলেন।
খবরে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক সরঞ্জাম ও অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী হচ্ছে চীন। গত পাঁচ বছরে চীন থেকে ১৬টি যুদ্ধ বিমান, দুইটি রণতরী, ৫টি সাগরে টহলযান ও মিসাইল ক্রয় করেছে বাংলাদেশ।২০১৩ সালে বাংলাদেশ ২০৩ মিলিয়ন ডলারে দুটি সাবমেরিন কিনতে চীনের সঙ্গে চুক্তি করে।২০২০ সালে এ দুটি সাবমেরিন বাংলাদেশের নৌবহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়াও জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ ও চীনের অংশগ্রহণ শীর্ষ দশটি দেশের মধ্যে রয়েছে।
এসময় সেনা প্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক জানান, বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে চীনের পিপলস আর্মির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি আগ্রহী ।এছাড়াও চীনের কাছে প্রশিক্ষণ নিতেও আগ্রহী বাংলাদেশ।
অন্যদিকে চীনের প্রতিরক্ষামন্ত্রী জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কৌশলগত যোগাযোগ ও রাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী চীনের পিপলস আর্মি।
চীনের গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’-এর গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার করিডোর নির্মাণের প্রস্তাব করেছেন। চট্টগ্রাম বন্দর উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।  

/এএ/টিএন/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের