ইসরায়েলকে দখল পরিকল্পনা বাদ দিতে বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২০, ২০:০৯আপডেট : ১০ জুলাই ২০২০, ২০:৩৪
image

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। বৃহস্পতিবারের ওই ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনি ভূখণ্ডসহ অন্যান্য এলাকায় বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাদ দিতে বলে দিয়েছেন তিনি। শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন

নতুন করে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। একইসঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের জর্ডান ভ্যালিও দখলের চক্রান্তের মেতেছে দেশটি। ইসরায়েল ঘেঁষা হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় এসব ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি দেওয়া হয়েছিল।

গত ১ জুলাই থেকে ওই সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের কথা থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনো কোনও ঘোষণা আসেনি। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। গত মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সের পর দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার নিন্দা জানান ফ্রান্স, জার্মানি, মিসর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ইমানুয়েল ম্যাঁক্রন জোর দিয়ে বলেছেন বসতি সম্প্রসারণ পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা ন্যায্যতার ভিত্তিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমাধানের সম্ভাবনাকে নষ্ট করে দেবে আর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনাও শেষ করে দেবে।

গত মঙ্গলবার ফ্রান্স, জার্মানি, মিসর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভিডিও কনফারেন্সের পর এক বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলা হয় সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নিলে তা সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। তবে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ম্যাঁক্রন বলেছেন ফ্রান্স ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে ঘনিষ্ঠতা অনুভবের পাশাপাশি এনিয়ে আত্মবিশ্বাস থাকার কথাও জানান ম্যাঁক্রন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী