পাকিস্তান থেকে ভ্রমণে করোনা পরীক্ষা বাধ্যতামূলক: কাতার এয়ারওয়েজ

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৩:১৯আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৩:২৬
image

পাকিস্তানের যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে কাতার এয়ারওয়েজ। ভ্রমণের জন্য ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে তাদেরকে অবশ্যই করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট উপস্থাপন করতে হবে। সোমবার থেকে (১৩ জুলাই) নতুন এ পদক্ষেপ কার্যকর হবে বলে জানিয়েছেন কাতার এয়ারওয়েজের মুখপাত্র। প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান থেকে ভ্রমণে করোনা পরীক্ষা বাধ্যতামূলক: কাতার এয়ারওয়েজ

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত আড়াই লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ২৬৬ জনের। পাকিস্তানের ইসলামাবাদ, করাচি, লাহোর ও পেশাওয়ার এ চার শহরে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ।

কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদেরকে নিজ খরচে করোনা পরীক্ষা করাতে হবে এবং সে রিপোর্ট জমা দিতে। তবে ১২ বছরের কম বয়সী যেসব শিশু অভিভাবকের সঙ্গে ভ্রমণ করবে, তাদের ক্ষেত্রে এ নিয়ম আরোপিত হবে না।

গত জুনে পাকিস্তান থেকে দক্ষিণ কোরিয়া ও হংকংয়ে যাওয়া যাত্রীদের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। এ ঘটনায় পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে বেশ কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল এমিরেটস এয়ারলাইন্সও। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ থেকে তারা আবার তিনটি শহরে ফ্লাইট চলাচল শুরু করেছে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম