আদালতে নিজের জন্য লড়বে ক্রাইস্টচার্চের হামলাকারী

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৪:৫৫আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৫:০২
image

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ব্রেন্টন ট্যারান্ট এর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে আগামী মাসে। তবে সেদিন আর তার পক্ষে আইনি লড়াই লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন সরকারি আইনজীবীরা। এমন অবস্থায় নিজেই নিজের প্রতিনিধিত্ব করার কথা জানিয়েছে ৫১ জনকে হত্যার ঘটনায় দায়ী ব্রেন্টন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রেন্টন ট্যারান্ট

২০১৯ সালের ১৫ মার্চ হামলাকারীর লক্ষ্যবস্তু হয় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদ। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নুর মসজিদসহ লিনউডের আরেকটি মসজিদে তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। এ ঘটনায় আটক হওয়া ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট-এর বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার প্রচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের করে পুলিশ। এ বছরের মার্চে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। আগামী ২৪ আগস্ট ব্রেন্টনের বিরুদ্ধে সাজা ঘোষণার কথা রয়েছে।

সোমবার সকালে হাইকোর্টের এক শুনানিতে আইনজীবীরা জানান, সরকারি খরচে এতোদিন তারা ব্রেন্টনের পক্ষে যে আইনি লড়াই লড়েছেন, তার থেকে এখন নিজেদের প্রত্যাহার করে নিচ্ছেন। অকল্যান্ডের কারাগার থেকে এদিন অডিও ভিজুয়্যাল লিঙকের মাধ্যমে যুক্ত ছিল ব্রেন্টন।

এক বিবৃতিতে বিচারপতি ক্যামেরন মান্ডার বলেন, ‘যেহেতু ট্যারান্ট নিজেই নিজের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে আমি স্ট্যান্ডবাই পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের জন্য একজন আইনজীবী নিয়োগ দেব। এ পরামর্শকের কাজ হবে বিবাদীকে সহযোগিতা করা, যদি বিবাদী আদৌ সহযোগিতা চান।’

আগামী মাসে ব্রেন্টনের বিরুদ্ধে সাজা ঘোষণার প্রক্রিয়া শেষ করতে তিনদিন লেগে যেতে পারে। এ সময়ে মধ্যে হামলার শিকার হওয়া ব্যক্তি ও তাদের স্বজনরা জবানবন্দি দেবেন। ব্রেন্টনের বিরুদ্ধে প্যারোলে মুক্তির সুযোগ না রেখে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হতে পারে। এযাবতকালে নিউ জিল্যান্ডে এ ধরনের সাজা কাউকে দেওয়া হয়নি।

 

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম