আইইপি বৈশ্বিক শান্তি সূচকে ৩৩ ধাপ পেছালো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৫, ২১:৪৬আপডেট : ২৬ জুন ২০২৫, ২১:৪৬

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচকে বড় ধরনের পতনের মুখে পড়েছে বাংলাদেশ। সংস্থাটির চলতি বছরের শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ১২৩তম, যেখানে গত বছর অবস্থান ছিল ৯৩তম। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশ ৩৩ ধাপ পিছিয়েছে।

অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে। সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে প্রতিবছরই তৈরি করা হয়।

আইইপির মতে, ২.৩১৮ স্কোর নিয়ে বাংলাদেশ এ বছর তালিকায় ১২৩তম স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান ২১তম (১.৫৩৬), নেপাল ৭৬তম (১.৯৮৭), শ্রীলঙ্কা ৯৭তম (২.০৭৫), ভারত ১১৫তম (২.২২৯), পাকিস্তান ১৪৪তম (২.৭৯৭), মিয়ানমার ১৫৩ (৩.০৪৫) ও আফগানিস্তান ১৫৮তম (৩.২২৯)।

আইইপি জানিয়েছে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্বজুড়ে শান্তির গড় স্তর ০.৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। সংস্থাটির ভাষ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন ধারাবাহিক অবনতি আর দেখা যায়নি।

২০০৮ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে গড় দেশভিত্তিক শান্তি সূচক ৫.৪ শতাংশ হ্রাস পেয়েছে, যা এক দীর্ঘমেয়াদি সংকটের ইঙ্গিত দেয়।

তবে আইইপি কিছু আশাব্যঞ্জক চিত্রও তুলে ধরেছে। চলতি বছর ৭৪টি দেশের শান্তির সূচকে উন্নতি ঘটেছে, যা বিশ্বজুড়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাবনার ইঙ্গিত দেয়।

২০২৫ সালের গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে আইসল্যান্ড, যার স্কোর ১.০৯৫। ২০০৮ সাল থেকে দেশটি এ অবস্থান ধরে রেখেছে।

সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে আফগানিস্তান, ইয়েমেন, দক্ষিণ সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং সুদান। ২.৪৪৩ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে ১২৮তম স্থানে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল টানা দশম বছরের মতো সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে গ্লোবাল পিস ইনডেক্সের সর্বনিম্ন ১০টি দেশের মধ্যে ৪টিই এই অঞ্চলভুক্ত। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো শান্তির সূচকে বরাবরের মতো তালিকার শীর্ষে রয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী