হংকং থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে নিউ ইয়র্ক টাইমস

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১৫:০০আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৫:০৩
image

হংকং থেকে কিছুসংখ্যক কর্মীকে সিউলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। হংকংয়ে চালু হওয়া নতুন নিরাপত্তা আইন নিয়ে উদ্ধেগ জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

সম্প্রতি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর উদ্যোগ নেয় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়েছে। এর অধীনে হংকংয়ের আইন প্রণেতাদের বাদ দিয়েই এসব অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ। এতে স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কায় বিক্ষোভ শুরু করে হংকংয়ের বাসিন্দারা। তবে সে বিক্ষোভ উপেক্ষা করেই বিতর্কিত আইনটিতে স্বাক্ষর করেন চীনা প্রেসিডেন্ট।

চীনের মূল ভূখণ্ডে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রায়ই বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকে। এতোদিন হংকং ছিল এক্ষেত্রে ব্যতিক্রম। তবে নিউ ইয়র্ক টাইমস-মনে করছে, নতুন নিরাপত্তা আইনের কারণে শহরটির সংবাদ প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের কাজের ক্ষেত্রে এখন অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা তৈরি হবে। এরইমধ্যে তাদের বেশ ক’জন কর্মী ওয়ার্ক  পারমিট নিয়ে ঝামেলা পোহাচ্ছেন। এমন অবস্থায় কর্মীদের হংকং থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সংবাদ প্রতিষ্ঠানটি।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রিপোর্টাররা হংকং-এ থেকে যাবেন, তবে ডিজিটাল সম্পাদনার দায়িত্বে থাকা দলটিকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে।

কর্মীদের কাছে নিউ ইয়র্ক টাইমস-এর পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘হংকংয়ে চীনের চালু করা নতুন জাতীয় নিরাপত্তা আইনের কারণে আমাদের কার্যক্রম ও সাংবাদিকতার ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা তৈরি করবে।’

/এফইউ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের