মার্কিন বিশিষ্টজনদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক: তদন্তে নেমেছে এফবিআই

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০২০, ১২:২৫আপডেট : ১৭ জুলাই ২০২০, ১২:৪৭
image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিশিষ্টজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই। বৃহস্পতিবার (১৬ জুলাই) তদন্ত শুরুর কথা জানিয়েছে তারা। এফবিআই-এর আশঙ্কা, টুইটার সিস্টেমে যে নাজুকতা তৈরি হয়েছে তা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ওবামা বিল গেটসসহ বেশ কয়েকজন বিশিষ্টজনের টুইটার হ্যাক হয়

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) বেশ কয়েকজন বিশিষ্টজনের অ্যাকাউন্টসহ ১৩০টি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকড হওয়া অ্যাকাউন্টের তালিকায় ওবামা ছাড়াও রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, বিলিয়নিয়ার এলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোস, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও কেনি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রেটি কিম কার্দেশিয়ানও। মিডিয়া বিলিয়নিয়ার মাইক ব্লুমবার্গের টুইটারও হ্যাক করা হয়েছে। হ্যাক হওয়া সব টুইটার অ্যাকাউন্ট থেকে একইরকম পোস্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘‘করোনাভাইরাসের মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ বিটকয়েন দিলে আমি ২০০০ বিটকয়েন ফেরত দেব।’’ তার নিচে বিটকয়েন পাঠানোর একটি ঠিকানাও দেওয়া হয়েছে ওই সব পোস্টে। সব টুইটে একই ঠিকানা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তদন্ত শুরুর ঘোষণা দিয়ে এফবিআই-এর পক্ষ থেকে বলা হয়, ‘আপাতত মনে করা হচ্ছে, ক্রিপ্টো কারেন্সি জালিয়াতির কাজে ব্যবহারের জন্য টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে।’ জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এফবিআই।

টুইটার বলছে, এটি একটি সমন্বিত আক্রমণ। তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে অভ্যন্তরীণ সিস্টেম ও টুল ব্যবহার করে। হ্যাকার সেই নিয়ন্ত্রণ ব্যবহার করেই সবচেয়ে বেশি দেখা যায় এমন অ্যাকাউন্ট ও টুইটারগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

 

 

 

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম