চীন সীমান্তে শিগগিরই রাফাল যুদ্ধবিমান মোতায়েন করবে ভারত

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০২০, ১৭:২৯আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৭:৪৬
image

চীন-ভারত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শিগগিরই বৈঠকে বসছেন ভারতীয় বিমানবাহিনীর শীর্ষ কমান্ডাররা। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ২২ জুলাই থেকে দুদিনব্যাপী এ বৈঠক শুরু হবে। সীমান্তে রাফাল যুদ্ধবিমান পরিচালনার জন্য স্টেশন স্থাপন নিয়েও আলোচনা করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা। শিগগিরই এ বিমান মোতায়েন করা হবে।

চীন সীমান্তে শিগগিরই রাফাল যুদ্ধবিমান মোতায়েন করবে ভারত

সূত্রকে উদ্ধৃত করে এএনআই’র প্রতিবেদনে বলা হয়, বিমানবাহিনী প্রধান আরকেস ভাদোরিয়ার নেতৃত্বে হওয়া এই বৈঠকে মূলত চীনের সঙ্গে সীমান্তে চলা পরিস্থিতি আর পূর্ব লাদাখের উত্তর সীমান্তে ফরোয়ার্ড পোস্ট জওয়ান মোতায়েন নিয়ে আলোচনা হবে। বৈঠকে সাত জন কমান্ডার ইন চিফই উপস্থিত থাকবেন।

নিজেদের স্কোয়াড্রনে থাকা অত্যাধুনিক বিমান যেমন মিরাজ ২০০০, শুখোই-৩০ আর মিগ-২৯-এর মতো বিমানকে অ্যাডভান্সড আর ফরোয়ার্ড ঘাঁটিতে মোতায়েন করেছে বিমানবাহিনী। সেখান থেকে যেন সহজেই দিন আর রাতে অপারেশন করা যায়, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারগুলোকে চীন সীমান্তের পাশাপাশি ফরোয়ার্ড ঘাঁটিতেও মোতায়েন করা হয়েছে। আর এই হেলিকপ্টারগুলো রাতেও লাগাতার চীন সীমান্তে নজরদারি চালাচ্ছে।

এই মাসের শেষের দিকে ফ্রান্সের কাছ থেকে কেনা রাফাল যুদ্ধবিমান হাতে পাবে ভারত। সেগুলো দ্রুত চীন সীমান্তে মোতায়েন করা নিয়ে আলোচনা করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা। 

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম