যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২০, ১৭:০৮ আপডেট : ২২ জুলাই ২০২০, ১৭:০৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে বুধবার সকালে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে সম্প্রচারমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের কারণে ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এএফপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পটি কয়েক শত মাইল দূর থেকেও টের পাওয়া গেছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় মধ্যরাতে আঘাত হানে এই ভূমিকম্প। এ কম্পনের মূল কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে। চলতি বছরে রিখটার স্কেলের পরিমাপে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র থেকে পূর্বাভাসে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রায় মনে হচ্ছে এর কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে সুনামির আশঙ্কা রয়েছে। ফলে উত্তর আমেরিকা অঞ্চলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূল এলাকায়ও সুনামির বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভূ-গঠনগত দিক থেকে ১৮৬৭ সালে রুশ প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের কিনে নেওয়া আলাস্কার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার' এলাকায়। এই অঞ্চলে ১৯৬৪ সালে রেকর্ড ৯.২ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প হয়েছিল। এর ফলে সৃষ্ট সুনামিতে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

/জেজে/বিএ/
সম্পর্কিত
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার