আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া সেই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ০৯:০০আপডেট : ২৬ জুলাই ২০২০, ১১:০৪
image

বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। সে দেশের সংবাদমাধ্যম টেকডিপস.কম স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিনকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি তরুণ রায়হান কবির

মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের ওপর নিপীড়নমূলক আচরণ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার কারণে গ্রেফতার করা হয় রায়হানকে। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তদন্তে সহায়তা করার জন্য শনিবার থেকে তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’ 

এদিকে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায়হানকে অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে। ২৫ বছর বয়সী রায়হানকে বাংলাদেশে ফিরিয়ে দিতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। 

উল্লেখ্য,  মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে বলে আল জাজিরা টেলিভিশনে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি প্রচারিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। 

ওই ডকুমেন্টারির জন্য সাক্ষাৎকার দেওয়ায় ২৪ জুলাই (শুক্রবার) বিকালে রাজধানীর একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানে মো. রায়হান কবিরকে গ্রেফতার করা হয়।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম