করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে কম খাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২০, ১৭:১৪ আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৭:২৫

করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে নাগরিকদের কম খাওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী হেলেন হোয়াটলি। সোমবার তিনি বলেছেন, ওজন কমাতে ব্রিটিশদের কম খাওয়া উচিত। কেননা, স্থূলতা করোনভাইরাসে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তোলে। করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে কম খাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ১৭ হাজার কোভিড-১৯ রোগীকে নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, অপেক্ষাকৃত কম ওজনের ব্যক্তিদের তুলনায় যাদের অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে; করোনায় তাদের মৃত্যুর ঝুঁকি অপেক্ষাকৃত বেশি।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ইলেকট্রনিক রেকর্ডের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ওজনের সমস্যা থাকা ব্যক্তিদের কোভিড-১৯-এ মারা যাওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। আর ওই রোগীর যদি ডায়াবেটিস বা হৃদরোগের মত সমস্যা থাকে তাহলে ঝুঁকি আরও বাড়তে পারে।

এক গবেষণায় দেখা গেছে, ব্রিটিশ হাসপাতালগুলোর আইসিইউ'তে থাকা রোগীদের ৭৩ শতাংশই অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছিলেন।

ব্রিটিশ নাগরিকদের ৬৪ শতাংশেরই অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে। গবেষণা বলছে, বয়স বেশি হলে এবং জটিল স্বাস্থ্য সমস্যা থাকলে পুরুষদের জন্য করোনায় জটিলভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

কেন অতিরিক্ত ওজন ঝুঁকি তৈরি করছে?

আপনার ওজন অতিরিক্ত হওয়া মানে আপনি দেহে অতিরিক্ত চর্বি বহন করছেন। অর্থাৎ আপনি শতভাগ ফিট নন। আর ফিটনেস যত কম হবে, আপনার ফুসফুসের কর্মক্ষমতা তত কমবে। এর ফলে আপনার রক্তে এবং শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছাতে সমস্যা হবে। এর ফলে শরীরে রক্ত চলাচল এবং আপনার হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হবে।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাভিদ সাত্তার বলেন, ‘অতিরিক্ত ওজনের ব্যক্তিদের শরীরে অক্সিজেনের চাহিদা বেশি থাকে। তার মানে, তাদের শরীর যথেষ্ট চাপের মধ্যে দিয়ে কাজ করে।’

করোনাভাইরাসের মত একটি ভাইরাস প্রাদুর্ভাবের সময় এই বিষয়টি গুরুতর হতে পারে। রিডিং বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ডিয়ান সেলাইয়াহ বলেন, ‘শরীরের প্রধান অঙ্গগুলোয় যথেষ্ট অক্সিজেন না যাওয়ায় স্থূল দেহ এক পর্যায়ে চাপ নিতে পারে না।’ এ কারণে আইসিইউতে থাকা স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় অতিরিক্ত ওজনের মানুষের শ্বাস প্রশ্বাসে সহায়তা ও কিডনির কার্যক্রম চালানোর জন্য সহায়তা বেশি প্রয়োজন হয়।

/এমপি/
সম্পর্কিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার হামলা, ক্ষতি ৪০০ কোটি
কিয়েভ থেকে কূটনীতিকদের সরে যেতে বললো মস্কো, বড় হামলার হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ
‘গডফাদার’ কারা, মাদক ও চাঁদাবাজির সম্পর্ক কোথায়
‘গডফাদার’ কারা, মাদক ও চাঁদাবাজির সম্পর্ক কোথায়
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, পারবেও না: হাসনাত আবদুল্লাহ
হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, পারবেও না: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি