দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়ালো

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১২:১১আপডেট : ০২ আগস্ট ২০২০, ১২:১৮
image

দক্ষিণ আফ্রিকায় শনিবার (১ আগস্ট) নতুন করে ১০ হাজার ১০৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়ালো

আফ্রিকা মহাদেশে মোট শনাক্ত হওয়া করোনা আক্রান্তের অর্ধেকই দক্ষিণ আফ্রিকার। বিশ্বে সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের তালিকায় দক্ষিণ আফ্রিকার অবস্থান পঞ্চম। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ভারতের পরই এর অবস্থান। শনিবার (১ আগস্ট) দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৫ লাখ ৩ হাজার ২৯০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১৫৩ জনের।

করোনা ভাইরাসেরর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত এপ্রিল ও মে মাসে লকডাউন জারি করে দক্ষিণ আফ্রিকা সরকার। তখন সংক্রমণ কমতে দেখা গিয়েছিল। তবে দেশটিতে লকডাউন ইতোমধ্যে শিথিল করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি রাজধানী প্রিটোরিয়াতে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। তবে দেশটির মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই গাউতেং এলাকার।  

/এফইউ/
সম্পর্কিত
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
সর্বশেষ খবর
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
বিনা ভোটে এমপি হওয়া আওয়ামী লীগের আরজু গ্রেফতার
বিনা ভোটে এমপি হওয়া আওয়ামী লীগের আরজু গ্রেফতার
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান