বছরের সেরা ব্যক্তিত্ব যখন গরু!

বিদেশ ডেস্ক।।
২২ ডিসেম্বর ২০১৫, ০২:১০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ০২:১৫

Cow Pips...অবিশ্বাস্য হলেও সত্য কোন মানুষ নয়, গরু হয়েছে বছরের সেরা ব্যক্তিত্ব! ভারতে ইয়াহুর ২০১৫ সালের বাৎসরিক পর্যালোচনায় ‘পার্সোনালাটি অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে গরু!
সার্চ ইঞ্জিন ইয়াহুর তরফে বছরের সবচেয়ে আলোচিত প্রবণতা, ঘটনা-পরিক্রমা এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে বর্ষসেরা নির্বাচন করা হয়। সেই বিচারে, গরুই এবার ভারতে শ্রেষ্ঠত্বের দাবিদার। ইয়াহু জানিয়েছে, ব্যবহারকারীদের প্রতিদিনের অনুসন্ধান প্রবণতা, পাঠপ্রবণতা, মন্তব্য এবং শেয়ার করবার প্রবণতার উপর ভিত্তি করে তৈরী করা বর্ষ পর্যালোচনায় গরু এবারের ‘পার্সোনালাটি অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
ইয়াহুর তরফে বলা হয়, ভারতে মহারাষ্ট্র সরকার গরুর মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করার পর অনলাইনে ‘গরু বিতর্ক’ ভিন্ন মাত্রা পায়। এরপর দাদরি হত্যাকাণ্ড, লেখকদের সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেয়া আর ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তুমুল আলোচনার প্রেক্ষাপটে গরু নিয়েই এই বছর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। সেই বিবেচনাতেই গরু বর্ষসেরা নির্বাচিত হয়েছে।
প্রসঙ্গত, গরুর মাংস খাওয়া এবং সংরক্ষণ করার গুজবকে কেন্দ্র করে গেল ২৮শে সেপ্টম্বর রাতে ভারতের উত্তর প্রদেশে মোহাম্মদ আখলাক নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। এদিকে ভারতে হিন্দুত্ববাদীদের ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা ও এর প্রতিবাদে বহু সাহিত্যিক-শিল্পী তাদের একাডেমি পুরস্কার ফিরিয়ে দেন। 

ইয়াহুতে এ বছর নারী তারকাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নারী তারকা সানি লিওনকে। সালমান খানকে সবচে বেশি খোঁজা হয়েছে পুরুষ তারকাদের মধ্যে। দিল্লি এবং বিহারের নির্বাচনকে প্রসঙ্গ ধরে রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নরেন্দ্র মোদিকে। খেলোয়াড়দের মধ্যে বেশি খোঁজ পড়েছে এম এস ধোনির। আর সবচে বেশি খোঁজা সন্ত্রাসী সংগঠন আইএস। সূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইকোনমিক টাইমস, জি নিউজ।

/বিএ/

/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম