বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরতে দিন: পশ্চিমবঙ্গকে কেন্দ্র

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১১:১৩আপডেট : ১০ আগস্ট ২০২০, ১১:১৯
image

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে আটকে পড়া ২,৬৮০ ভারতীয়কে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজির সিনহাকে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোড়াইস্বামীর পাঠানো চিঠিতে এ অনুরোধ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফাইল ফটো

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে মার্চ মাসের শেষের দিকে ভারত জুড়ে তড়িঘড়ি লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। আগাম কোনও খবর ছাড়া ওই লকডাউন জারি হয়ে যাওয়ায় সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসা বহু ভারতীয় আটকে পড়েন। তারপর থেকে আর দেশে ফেরা হয়নি তাদের। এমন অবস্থায় আটকে পড়াদের ফেরানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র। চিঠিতে বলা হয়, ‘ঢাকায় খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি যে, পেট্রাপোল-বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকা দিয়ে ২,৩৯৯ জন মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইছেন এবং আরও ২৮১ জন ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত দিয়ে রাজ্যে ফিরতে চাইছেন।’ জানা গেছে, বাংলাদেশে আটকে পড়াদের বেশিরভাগই দিনমজুর।

কেন্দ্রীয় সরকারের চিঠি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের উচ্চ পদস্থ এক সরকারি কর্মকর্তা এনডিটিভিকে বলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের এই অনুরোধ বিবেচনা করে দেখছে এবং তাদের ফেরাতে কী করা যায় তার পরিকল্পনা করছে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘দেশে ফেরার জন্য ট্রেনে ওঠার আগে আটকে পড়া ওই মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টি কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে।’

এরইমধ্যে কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রণালয়কে একটি চিঠি মারফত বাংলাদেশ থেকেেআটকে পড়াদের ফেরাতে বিশেষ ট্রেনের কথা বিবেচনার অনুরোধ জানিয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম