চেন্নাই থেকে সরানো হচ্ছে ৬৯০ টন অ্যামোনিয়াম নাইট্রেট

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১৫:০৩আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৫:২৭
image

লেবাননের বৈরুত বিস্ফোরণের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অবশেষে ভারতের চেন্নাই বন্দরে মজুত থাকা ৬৯০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অবশেষে সরিয়ে নেওয়া হচ্ছে। নিলাম হওয়ার পর এগুলোকে ক্রমান্বয়ে হায়দারাবাদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

চেন্নাই থেকে সরানো হচ্ছে ৬৯০ টন অ্যামোনিয়াম নাইট্রেট

২০১৫ সালে কাস্টম আইন ১৯৬২ অনুযায়ী আটক করা হয় ৬৯৭ টন অ্যামোনিয়াম নাইট্রেট। এই অ্যামোনিয়াম নাইট্রেট আতশবাজি ও রাসায়নিক সার তৈরিতে কাজে লাগে। চেন্নাই থেকে ২০ কিলোমিটার দূরের ফ্রেইট স্টেশনে সেই সময় থেকেই রাখা ছিল এগুলো। এই ফ্রেইট স্টেশনের কাছাকাছি কোনও জনবসতি নেই। তামিলনাড়ুর এক আমদানিকারী দক্ষিণ কোরিয়া থেকে এই অ্যামোনিয়াম নাইট্রেট বেআইনিভাবে আমদানি করেছিলেন। এটি বিস্ফোরক গ্রেডের হলেও একে সারদ্রব্য গ্রেডের বলে দাবি করেছিলেন তিনি। সম্প্রতি বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের জন্য সেখানে মজুত থাকা অ্যামোনিয়াম নাইট্রেটকে দায়ী করা হচ্ছে। আর সে ঘটনার পর চেন্নাইয়ে মজুত থাকা সে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়।

এমন অবস্থায় মজুত রাসায়নিকের অনলাইনে নিলাম হয়। এর মধ্যে সাত টন অ্যামোনিয়াম নাইট্রেট ইতোমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। বাদবাকি ৬৯০ টন রাসায়নিকের ই-অকশন করা হল। নিলামের পরে সে অ্যামোনিয়াম নাইট্রেট এখন হায়দারাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফ্রেইট স্টেশনে কয়েকটি কার্গোতে রাখা ছিল এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। এর মধ্যে কয়েকটি কার্গো ইতোমধ্যে হায়দারাবাদের উদ্দেশে রওনা হয়েছে। বাকি কার্গোগুলিও শিগগিরই চেন্নাই ছাড়বে।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম