সানগিন দখলের পথে আফগান তালেবানরা

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৫, ১০:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১০:০০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হেলমান্দ থেকে জানানো হয়েছে তালেবানরা গুরুত্বপূর্ণ নগরী সানগিন দখল করতে এগিয়ে যাচ্ছে।

যদিও হেলমান্দের গভর্নর মির্জা খান রাহিমি দাবি করেছেন, সানগিনের নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে। তবে তার সহকারী জানিয়েছেন ভিন্ন কথা। সানগিনের নিয়ন্ত্রণ ইতোমধ্যেই তালেবানদের হাতে চলে গেছে বলে জানান তিনি।

গভর্নর রাহিমি ও তার ডেপুটি প্রাদেশিক রাজধানী হেলমান্দে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার রাতে সানগিন দখল হয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেন।   

এদিকে তালেবানদের পক্ষ থেকেও জানানো হয়েছে, সানগিন নগরীর অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তারা।

একজন আফগান কমান্ডার দাউদ জানিয়েছেন,সানগিনে পরিস্থিতি খুবই গুরুতর। গত কয়েকদিন ধরে বাজারঘাট বন্ধ। সেখানে পুলিশের কার্যালয়ে বেশ কয়েকদিন ধরে তারা আটকে পড়েছেন। এছাড়া রাস্তায় অনেক আহত সেনা ও কয়েকজনের মরদেহও রয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, পূর্বাঞ্চলীয় বাগরাম এলাকায় তালেবান আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন ছয় মার্কিন সেনা। এক মোটরসাইকেল আরোহী ওই আত্মঘাতী বোমা হামলা চালায়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে তালেবানরা উত্তরাঞ্চলীয় নগর কুন্দুজ দখল করে নেয় যা ১৪ বছরের যুদ্ধে তাদের পক্ষে অন্যতম প্রধান অর্জন। সূত্র: বিবিসি

/ইউআর/ এসএম/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম