সীমান্তে চীন ও পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়া হয়েছে: মোদি

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ১৭:০৮আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২০:৪৯

ভারতের সার্বভৌমত্বকে যারাই চ্যালেঞ্জ করেছে তাদেরকেই দেশের সেনা সদস্যরা সমুচিত জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।  ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদি

৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘এলওসি (পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা) থেকে এলএসি (চীনের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা) যেখানেই ভারতের সার্বভৌমত্ব চ্যালেঞ্জ জানানো হয়েছে সেখনেই আমাদের সেনারা নিজেদের ভাষায় জবাব দিয়েছে।’ গত জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘ভারতের মর্যাদা আমাদের কাছে সবার উপরে। আমাদের জওয়ানরা কী পারে, আমাদের দেশ কী পারে, লাদাখে তা সারা দুনিয়া দেখেছেন। আজ আমি রেড ফোর্টের সব সাহসী সেনাদের স্যালুট জানাচ্ছি।’

গত ১৫ জুন লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়। উত্তেজনা নিরসনে চীনের সঙ্গে আলোচনা চললেও স্বাধীনতা দিবসে মোদির ভাষণকে বেইজিংয়ের জন্য কঠোর সতর্কবার্তা বলে বিবেচনা করা হচ্ছে। নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদ হোক আর সম্প্রসারণবাদ হোক ভারত উভয়ের বিরুদ্ধেই লড়াই করছে। তিনি বলেন, আজ সারা দুনিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (অস্থায়ী সদস্যের) স্থান নিশ্চিত করতে ভারত ১৯২টি দেশের মধ্যে ১৮৪টি ভোট পেয়েছে।’

রেডফোর্ট থেকে টানা সপ্তম স্বাধীনতা দিবসে দেওয়া ২৬ মিনিটের ভাষণে নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর ভারত’, ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘মেইক ইন ইন্ডিয়া টু মেইক ফর ওয়ার্ল্ড’ এর গুরুত্ব আরোপ করেন। করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় যারা সামনে থেকে কাজ করছেন তাদের প্রতি সম্মান জানান মোদি। বলেন করোনাভাইরাসের অন্তত তিনটি ভ্যাকসিন উৎপাদন ও বিতরণের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ভারতের।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যাদের সঙ্গে সীমান্ত আছে তারাই কেবল প্রতিবেশি হয় না। প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক নির্ভর করে নিরাপত্তা, উন্নতি এবং বিশ্বাসের ওপরে। তিনি বলেন, সীমান্ত ভাগাভাগি করলেই প্রতিবেশি হওয়া যায় না, এজন্য হৃদয় ভাগাভাগি করতে হয়। সম্পর্ককে শ্রদ্ধা করলে তা উষ্ণ হয়ে ওঠে। আজ বৃহত্তর প্রতিবেশিদের সঙ্গে ভারতের ঘনিষ্ট সম্পর্ক আছে। আমরা একসঙ্গে কাজ করছি এবং পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম