২০১৫ সালে চার গুণ বেশি অভিবাসীর ইউরোপে প্রবেশ: আইওএম

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৫, ১৬:০৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৬:০৯
image

EU Migrant ২০১৫ সালে বিভিন্ন দেশ থেকে স্থল ও সাগরপথে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আর এ সংখ্যা আগের বছরের চেয়ে চার গুণ বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র দেওয়া নতুন এক পরিসংখ্যানের বরাতে মঙ্গলবার খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অভিবাসন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ১০ লাখ ৫ হাজার ৫শ’ ৪ জন অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছে। এরমধ্যে কেবল সাগরপথেই পাড়ি দিয়েছে ৮ লাখেরও বেশি অভিবাসী। আর চলতি বছর ইউরোপে পাড়ি দেওয়ার সময় ডুবে যাওয়া কিংবা নিখোঁজ হওয়া অভিবাসীর সংখ্যা ৩ হাজার ৬শ’ ৯৫ জন। অভিবাসীদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের নাগরিক বলে উল্লেখ করেছে আইওএম।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর সিরিয়া থেকে ইউরোপে পাড়ি দিয়েছে ৪ লাখ ৫৫ হাজার অভিবাসী আর আফগানিস্তান থেকে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার।

চলতি বছর বিশ্বব্যাপী ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষের সংখ্যা ৬ কোটি ছাড়াতে পারে বলে সতর্ক করেছিল জাতিসংঘ।  সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম