ভারতের পার্লামেন্ট ভবনে আগুন

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ১১:০০আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৩:৫৭
image

ভারতের পার্লামেন্ট ভবনে সোমবার সকালে আগুন লেগেছে। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কিছু সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ভারতের পার্লামেন্ট ভবনে আগুন

সোমবার সকালে পার্লামেন্ট ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় সকাল সাড়ে ৭টার দিকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ। 

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ।

এদিকে, আগুনের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম