হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ১৪:২৬আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৪:৩০
image

স্বাস্থ্য পরীক্ষার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। নিজস্ব সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী

সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, করোনাভাইরাস মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে ‘অবসাদে’ ভুগছেন অ্যাবে। এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি।

বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সোমবার টোকিও’র কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয় ।

কেন ৬৬ বছর বয়সী অ্যাবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে দেশটির নির্ভরযোগ্য সংবাদ সংস্থা কায়োদো নিউজ প্রধানমন্ত্রীর নিকটজনের বরাত দিয়ে জানিয়েছে, এটা আবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ হওয়ার মতো নয়।

কায়োদোর নিউজের খবরে বলা হয়েছে, বছরে নিয়মিত দু’বার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সবশেষ তার মেডিকেল চেকআপ করা হয়েছিল ১৩ জুন। এবার ছিল তার ফলোআপ।

তবে এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০১২ সাল থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অ্যাবের আলসারের সমস্যা রয়েছে। যথাযথ চিকিৎসার মাধ্যমে অসুখটি নিয়ন্ত্রণে রাখছেন তিনি।

গত সপ্তাহে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির টেক্স প্যানেলের চেয়ারম্যান আকিরা আমারি জানিয়েছিলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অত্যধিক কাজের চাপে অবসাদে ভুগতে পারেন প্রধানমন্ত্রী আবে।

ফুজি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার আমারি বলেন, “আমি তাকে বিরতি দিতে চাই। দায়িত্ব পালন নিয়ে তার অসাধারণ অনুভূতি রয়েছে। তিনি মনে করেন কাজ থেকে বিরতি নেওয়াটা ভুল।”

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম