‘করোনার পরিবর্তিত রূপ কম মারাত্মক হতে পারে’

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৪:৩৭ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৪:৪২

ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার কিছু অংশে করোনাভাইরাসের কিছু সাধারণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। এভাবে রূপ পরিবর্তনের মধ্য দিয়ে ভাইরাসটি আরও সংক্রামক হতে উঠতে পারে। তবে পরিবর্তিত ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা আগের চেয়ে অপেক্ষাকৃত কম মারাত্মক বা কম প্রাণঘাতী হবে। অর্থাৎ, জেনেটিক পরিবর্তনের ফলে করোনাভাইরাসের সংক্রমণ ক্ষমতা বাড়লেও মানুষকে অসুস্থ করে ফেলার ক্ষমতা কমেছে। এমনটাই মনে করছেন সিঙ্গাপুরের খ্যাতনামা সংক্রামক রোগ বিশেষজ্ঞ পল তামবিয়াহ। ‘করোনার পরিবর্তিত রূপ কম মারাত্মক হতে পারে’

পল তামবিয়াহ ন্যাশনাল ইন্সটিটিউট অব সিঙ্গাপুরের একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। একইসঙ্গে তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি অব ইনফেকশাস ডিজিজেজ-এর প্রেসিডেন্ট ইলেক্ট।

পল তামবিয়াহ বলেন, দুনিয়ার কিছু অংশে করোনা তার নতুন রূপ ডি৬১৪জি-তে রূপান্তরের সঙ্গে সঙ্গে এতে মৃত্যুর হারও কমে গেছে। এর প্রমাণ রয়েছে। ফলে পরিবর্তিত ভাইরাসটি অপেক্ষাকৃত কম মারাত্মক বলে প্রতীয়মান হচ্ছে।

তামবিয়াহ বলেন, ‘আরও সংক্রামক হলেও এটি অপেক্ষাকৃত কম মারাত্মক। এটা একটা ভালো দিক।’

তিনি বলেন, পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ ভাইরাসের শক্তি কমে আসে। অর্থাৎ এটি কিছুটা  দুর্বল হয়ে পড়ে।

সাধারণভাবে সর্দি-কাশি-জ্বরের নেপথ্যে থাকা অধিকাংশ ভাইরাসেরই নিজের গঠন পরিবর্তন করার (মিউটেশন) প্রবণতা দেখা যায়।

পল তামবিয়াহ বলেন, বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করা এবং তাদের হত্যা না করার মধ্যে ভাইরাসটিরও স্বার্থ রয়েছে। কেননা, খাবার ও আশ্রয়ের জন্য তারাও মানুষের ওপর নির্ভর করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিজ্ঞানীরা ফেব্রুয়ারির গোড়ার দিকে করোনাভাইরাসের রূপান্তরের বিষয়টি আবিষ্কার করতে সমর্থ হন। ইউরোপ ও আমেরিকাতেও এটা প্রচার করা হয় যে, করোনা আরও মারাত্মক রূপ ধারণের কোনও প্রমাণ নেই।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লন্ডভন্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ২০ লাখ ৪৭ হাজার ৮৮৬। এর মধ্যে সাত লাখ ৭৭ হাজার ৪২৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ১২ হাজার ২৭। মৃত্যু হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৭৬ জনের।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বশেষ খবর
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
ঘরোয়া বাঙালি স্বাদে লাউ-বড়ির তরকারি
ঘরোয়া বাঙালি স্বাদে লাউ-বড়ির তরকারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর