ইসরায়েল-আমিরাত চুক্তিকে স্বাগত সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২০, ১৩:০৩আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৭:৪১

অবশেষে ইসরায়েল-আমিরাত চুক্তি নিয়ে মুখ খুলেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে এ চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান প্রিন্স ফয়সাল। ইসরায়েল-আমিরাত চুক্তিকে স্বাগত সৌদি আরবের

প্রিন্স ফয়সাল বলেন, এই অঞ্চলে শান্তি বজায় রাখার যেকোনও প্রচেষ্টা, যা দখলদারিত্বের হুমকিকে পেছনে ঠেলে দেয়, তাকে ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে।

চুক্তিকে স্বাগত জানালেও রিয়াদও আমিরাতকে অনুসরণ করবে; সরাসরি এমন কোনও মন্তব্য করেননি সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ডের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আর শান্তি স্থাপিত হলে সবকিছুই সম্ভব।

প্রিন্স ফয়সাল বলেন, তার দেশ ২০০২ সালে আরব লীগ কর্তৃক গৃহীত আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ।

হোয়াইট হাউজ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আরও একাধিক আরব ও আফ্রিকান দেশ আমিরাতকে অনুসরণ করবে।

ইসরায়েল-আমিরাত চুক্তিকে স্বাগত জানানোয় মিসর, ওমান ও বাহরাইনকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরমধ্যে মিসরের সিসি সরকার ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রী স্পষ্ট করেই জানিয়েছেন, আমিরাতকে অনুসরণ করা পরবর্তী উপসাগরীয় দেশ হতে পারে বাহরাইন ও ওমান। মিসর, বাহরাইন, ওমান তিন দেশই সৌদি-আমিরাত বলয়ের হিসেবে পরিচিত। সূত্র আনাদোলু এজেন্সি, ইউএস নিউজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি