বোনের ক্ষমতা বাড়িয়েছেন কিম জং উন?

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২০, ২৩:৪০আপডেট : ২১ আগস্ট ২০২০, ১১:২৩

সহোদর বোন কিম ইয়ো জংসহ ঘনিষ্ঠ সহযোগীদের হাতে অতিরিক্ত ক্ষমতা ছেড়ে দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরীয় নেতা এখনও নিজের হাতে সর্বাত্মক ক্ষমতা রাখলেও চাপের মাত্রা কমাতে বেশ কিছু নীতি নির্ধারণী দায়িত্ব অন্যদের হাতে তুলে দিয়েছেন। তবে অতীতে উত্তর কোরিয়া সম্পর্কে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার দেওয়া বেশ কিছু ভুল প্রমাণিত হওয়ার নজির রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কিম ইয়ো জং

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ক্ষমতা ভাগাভাগি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে গোয়েন্দা সংস্থা। পরে গোয়েন্দাদের সরবরাহ করা তথ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আইনপ্রণেতারা। গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়, কিম জং উন এখনও সর্বাত্মক ক্ষমতা ধরে রেখেছেন, তবে অল্প অল্প করে তিনি তা অন্যদের হাতে ছেড়ে দিচ্ছেন।

কিম ইয়ো জং বর্তমানে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের নীতি ঠিক করেন। এছাড়াও আরও কিছু নীতি নির্ধারণের ক্ষমতাও রয়েছে তার। তবে ক্ষমতা বাড়ানোর পর তার আওতা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা বলছে নিজের ওপর চাপ কমাতে এবং ভবিষ্যতে কোনও ব্যর্থতা ঘটলে তার দায় এড়াতেই ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিম জং উন। তবে নিজের উত্তরাধিকার হিসেবে কাউকে বেছে নেননি তিনি।

কিম জং উনের সহোদর ছোট বোন কিম ইয়ো জং। একমাত্র এই বোনকেই তার ঘনিষ্ঠ ও ক্ষমতাধর মিত্র বলেই মনে করা হয়। ১৯৮৭ সালে জন্ম নেওয়া কিম ইয়ো জং এবং কিম জং উন এক সঙ্গে সুইজারল্যান্ডের বার্নে পড়াশোনা করেছেন। ২০১৮ সালে ভাইয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে প্রথমবার আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন কিম ইয়ো জং। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভাইয়ের সম্মেলন আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম