‘স্পুটনিক ভি’ উৎপাদনে ভারতকে পাশে চায় রাশিয়া

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২০, ১০:১১আপডেট : ২১ আগস্ট ২০২০, ১০:১৮
image

নিজেদের তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ উৎপাদনের জন্য ভারতীয় সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চাইছে রাশিয়া। ভ্যাকসিনটি আবিষ্কারের জন্য অর্থদাতা প্রতিষ্ঠান ‘ডিরেক্ট ইনভেসমেন্ট ফান্ড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দমিত্রিয়েভ বৃহস্পতিবার (২০ আগস্ট) এ আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও কিউবার বিপুল পরিমাণ ভ্যাকসিনের ডোজ উৎপাদনের ক্ষমতা রয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

করোনাভাইরাসের নিরাপদ ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে গত ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তৃতীয় ধাপের পরীক্ষার আগেই এর ছাড়পত্র দেওয়া হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন ইতোমধ্যে তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। নিয়ম মেনে ট্রায়াল সম্পূর্ণ না করেই ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দেওয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। তবে মস্কোর দাবি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই এর অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে ‘ডিরেক্ট ইনভেসমেন্ট ফান্ড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দামিত্রিয়েভ বলেন, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ভ্যাকসিনটি উৎপাদনের জন্য আগ্রহ প্রকাশ করেছে।  ভারতের সঙ্গে এ ্যাপারে আলোচনা চলছে বলে জানান তিনি। কিরিল বলেন, ‘ভ্যাকসিনটি উৎপাদনেরিইস্যুটি খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা ভারতের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চাচ্ছি। আমাদের বিশ্বাস, গ্যামেলিয়ার তৈরি এ ভ্যাকসিনটি উৎপাদনের সক্ষমতা তাদের রয়েছে। এ কথাটা বলা জরুরি যে, অংশীদারত্বের ভিত্তিতে ভ্যাকসিনটিেউৎপাদন করা হলে আমরা এর চাহিদা মেটাতে পারব।’

এ কর্মকর্তা আরও জানান, ভারতে করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষাও চালাতে চায় রাশিয়া।

করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের উৎপাদন ইতোমধ্যে শুরু করে দিয়েছে রাশিয়া। এ মাসের শেষেই প্রথম ধাপের উৎপাদন শেষ হবে বলে আশা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যায়ে তৈরি হবে মোট ১০০ কোটি ডোজ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে করোনা ভাইরাসের স্পুটনিক ভি তৈরি করছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। এর নামকরণ করা হয়েছে সোভিয়েত জমানার প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ এর নাম অনুযায়ী। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্থায়ী এবং প্রতিরোধী সক্ষমতা দেখাতে সক্ষম। রাশিয়া সরকার জানিয়েছে, অন্তত ২০টি দেশ প্রাথমিকভাবে এই টিকা নিতে আগ্রহী।

 

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি