আবারও স্কুলে ফিরছেন গ্রেটা

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ২০:১০আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:১৬
image

বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এক বছর ধরে ক্যাম্পেইন চালানোর পর অবশেষে আবারও স্কুলে ফিরছেন সুইডিশ শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। সোমবার (২৪ আগস্ট) নিজেই টুইট করে এ কথা জানিয়েছে সে। ২০১৯ সালের জুনে সর্বশেষ স্কুলে গিয়েছিলেন এ পরিবেশ আন্দোলনকর্মী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গ্রেটা থানবার্গ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেছিলেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এই আন্দোলনে শামিল হন লাখ লাখ মানুষ। দুনিয়াজুড়ে পরিবেশ আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠেন গ্রেটা থানবার্গ।

সোমবার ১৭ বছর বয়সী গ্রেটা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘স্কুল থেকে আমার বিচ্ছিন্ন থাকার বছরটি শেষ হয়েছে। শেষ পর্যন্ত আবারও স্কুলে ফিরতে পারার আনন্দ বোধ করছি!’ টুইটারে নিজের একটি ছবিও পোস্ট করেছেন গ্রেটা। ছবিতে দেখা যাচ্ছে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে সাইকেলে বসে আছে সে। তবে কোন স্কুল বা শহরে পড়াশোনাটা চালিয়ে যাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি গ্রেটা।

উল্লেখ্য, ২০১৯ সালে স্কুলের পাঠ বন্ধ রেখে শুন্য কার্বন নিঃসরণকারী নৌকায় করে ইংল্যান্ড থেকে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। জাতিসংঘ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যাপক আলোচিত হন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিষ্ক্রিয় ভূমিকার জন্য বিশ্বনেতাদের প্রশ্নবিদ্ধ করেন গ্রেটা। পরে ট্রেন আর অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগারের কাছ থেকে ধার নেওয়া একটি ইলেক্ট্রিক গাড়িতে উত্তর আমেরিকা ভ্রমণ করেন। তার গন্তব্য ছিল চিলির রাজধানী সান্তিয়াগোর কপ২৫ জলবায়ু সম্মেলন। তবে চিলিতে সহিংসতা চলার কারণে সম্মেলনটি মাদ্রিদে অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দিতে আবার ইউরোপে পাড়ি জমান তিনি। 

 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম