সমালোচকের ওপর বিষপ্রয়োগ নিয়ে মুখ খুললো পুতিনের কার্যালয়

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ২৩:৪২আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০০:৫৩

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভানলির ওপর বিষপ্রয়োগের ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। ওই ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর মঙ্গলবার তার কার্যালয়ের মুখপাত্র একে হঠকারী আখ্যা দিয়েছেন। দিমিত্রি পেসকোভ বলেন, এই অভিযোগ আমলে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বার্লিনের চ্যারিতে হাসপাতালের বাইরে পুলিশি প্রহরা

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন পুতিনের কট্টর সমালোচক আলেক্সাই নাভানলি। হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। সেখানকার ডাক্তাররা পরীক্ষার পর নিশ্চিত করেছেন সম্ভবত তাকে বিষপ্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় রুশ প্রেসিডেন্টের জড়িত থাকার অভিযোগ তোলেন তার ঘনিষ্ঠজনেরা।

মঙ্গলবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে ওই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা সত্য হওয়ার কোনও উপায় নেই। তিনি বলেন, নাভানলির শরীরে যতক্ষণ পর্যন্ত বিষাক্ত পদার্থের উপস্থিতি নিশ্চিত হওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত রাশিয়ায় এটা নিয়ে মামলা বা তদন্তও শুরু হবে না।

দিমিত্রি পেসকোভ বলেন, আমাদের ডাক্তার কিংবা জার্মানরা কেউই নাভানলির শরীরে কোনও বিষাক্ত পদার্থ ঢুকেছে তা শনাক্ত করতে পারেনি। ওই পদার্থটি শনাক্ত করা যায় তাহলেই কেবল নিশ্চিত হবে যে তার ওপর বিষপ্রয়োগ হয়েছে, আর তাহলে অবশ্যই সেটি তদন্তের কারণ হবে।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক আলেক্সাই নাভানলির ওপর এ ধরনের হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও একবার তার মুখে রাসায়নিক পদার্থ লাগিয়ে দেওয়া হয়। ২০১৯ সালে বিক্ষোভ আয়োজনের দায়ে ৩০ দিনের কারাবাসের সময় শরীরে মারাত্মক অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার শিকার হন তিনি। ওই সময়েও তিনি তার ওপর বিষ প্রয়োগের অভিযোগ আনেন।

 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম