কাশ্মিরে বিজেপি নেতার মরদেহ উদ্ধার, অভিযানে নিহত ৪

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ২২:২২আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১০:০১

ভারত শাসিত কাশ্মিরে নিখোঁজ থাকা এক বিজেপি নেতার মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। কাশ্মির পুলিশ বলছে, ওই পঞ্চায়েত সদস্য নিসার আহমেদ ভাট দশ দিন আগে নিখোঁজ হলে শুক্রবার একটি আপেল বাগানে তার মরদেহ পাওয়া যায়। এরপরই সোফিয়ান জেলার কিলোরা গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযান চালানো হয়। এতে চার জন নিহত এবং অপর একজন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাশ্মিরে বিজেপি নেতার মরদেহ উদ্ধার, অভিযানে নিহত ৪

কাশ্মির পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে একটি আপেল বাগান থেকে বিজেপি নেতা নিসার আহমেদ ভাটের মরদেহ উদ্ধারের পর এই ঘটনায় জড়িতদের অবস্থানের সুনির্দিষ্ট তথ্য পায় তারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই সোপিয়ান জেলার ওই গ্রামে অভিযান চালানো হয়।

কাশ্মির পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানান, অভিযানে নিহত চার জনের মধ্যে দুই জনই নিসার ভাট অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত। পুলিশের সঙ্গে এই অভিযানে সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যরাও যোগ দেয়।

অভিযানের সময় সন্দেহভাজন এক অপরাধী আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম