সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াবে: সিডিসি

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ১৩:২২আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৩:২৬
image

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আগামী চার সপ্তাহের জন্য জাতীয়ভাবে দেশে কোভিড-১৯ এ মৃত্যুর পরিসংখ্যানের এই পূর্বাভাস দিয়েছে সিডিসি।

করোনাভাইরাস

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত অন্ততপক্ষে ১ লাখ ৮১ হাজার ৭৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে; মৃত্যুর এই সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আর আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ৫০ লাখের বেশি মানুষ।

সিডিসি’র হিসাবমতে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা ২ লাখ ছাড়াবে।  পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে ওই তারিখ নাগাদই মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ২০৭,০০০ জনে।

সিডিসি এর আগে গত সপ্তাহেও এ সংক্রান্ত পূর্বাভাস দিয়েছিল। সে সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়।

রয়টার্সের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত জুন মাসেই টেক্সাস, ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি রাজ্যে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। আর জুলাইয়ের শেষেই যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এক লাখ ৫০ হাজার ছাড়ায়।

/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম