ইউরোপীয় ইউনিয়নের হুমকিকে ভণ্ডামি আখ্যা তুরস্কের

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ২২:২৯আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২৩:১৭

পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া নিষেধাজ্ঞার হুমকিকে ভণ্ডামি আখ্যা দিয়েছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই। শনিবার (২৯ আগস্ট) এক টুইট বার্তায় তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্কের অধিকার ও স্বার্থ রক্ষার প্রয়োজনে কোনও ব্যবস্থা নিতে সংকোচ করবে না আঙ্কারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জ্বালানি অনুসন্ধান নিয়ে সম্প্রতি বিবাদে জড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাস। এই উত্তেজনা নিরসনে অগ্রগতি অর্জিত না হলে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। শুক্রবার (২৮ আগস্ট) বার্লিনে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি বলেন, কঠোর অর্থনৈতিক পদক্ষেপসহ তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় দেশগুলোর জোটটি।

জোসেফ বোরেলের হুমকির প্রতিক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই শনিবার টুইট বার্তায় লেখেন, ‘পূ্র্ব ভূমধ্যসাগরে তুরস্কের নিজস্ব এলাকায় চালানো কর্মকাণ্ড নিয়ে আলোচনার ডাক দেওয়ার পাশাপাশি আবার অন্য পরিকল্পনা করা ইউরোপীয় ইউনিয়নের ভণ্ডামি।’ তিনি লেখেন, ‘আমরা শান্তি ও কূটনীতির ভাষায় অভ্যস্ত, কিন্তু তুরস্কের অধিকার ও স্বার্থ রক্ষার প্রশ্ন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনও সংকোচ করবো না।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই সমুদ্র এলাকায় তেল ও গ্যাসের মজুত অনুসন্ধান জোরদার করেছে তুরস্ক। গত ২১ আগস্ট কৃষ্ণসাগরে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওই মজুত পাওয়ার পরও অনুসন্ধান কাজে আরও গতি আনে আঙ্কারা। এদিকে পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস মজুতের মালিকানা নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনা বাড়ছে তুরস্কের। সেই উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দেয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ দুটি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম