বিক্ষোভে উত্তাল ইসরায়েল

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ০৯:৪৯আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২০:১৮

তীব্র সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইসরায়েল। জেরুজালেমে কয়েক সপ্তাহের অব্যাহত বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার ফের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন তারা। তাদের দাবি, দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে অবিলম্বে নেতানিয়াহুকে সরে যেতে হবে। বিক্ষোভে উত্তাল ইসরায়েল

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ নিয়ে টানা ১১তম সপ্তাহের মতো নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে  রাজপথে সমবেত হন আন্দোলনকারীরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবারের বিক্ষোভে অংশ নেয় প্রায় ১০ হাজার মানুষ। তবে আয়োজকরা বলছেন, অংশগ্রহণকারীর প্রকৃত সংখ্যা ছিল ৩৭ হাজার।

সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত নানা ছবিতে দেখা গেছে, নেতানিয়াহুর বাসভবনের কাছ থেকে প্রতিবাদকারীদের সরিয়ে নিচ্ছে পুলিশ।

জেরুজালেমের বাইরে অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে। ক্যাসারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের বাইরেও সমবেত হয় আন্দোলনকারীরা।

সবচেয়ে বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয় ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমে। শহরের প্রবেশমুখে জড়ো হওয়া আন্দোলনকারীরা একপর্যায়ে নেতানিয়াহুর সরকারি বাসভবনের দিকে অগ্রসর হতে শুরু করে। এ সময় ইসরায়েলি পতাকার পাশাপাশি কালো পতাকা বহন করে তারা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’