ভারত-পাকিস্তান ক্রমশ নিজেদের সম্পর্কোন্নয়নে আগ্রহী হচ্ছে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৫, ১৬:০০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩২
image

noname ভারত-পাকিস্তান ধীরে ধীরে নিজেদের মধ্যকার সম্পর্ক মজবুত করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে বলেই মনে করছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি দুদেশের বিবাদমান সম্পর্কোন্নয়ন নিয়ে এমন আশাবাদ জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। সেইসঙ্গে সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর একসঙ্গে কাজ করার ওপরও জোর দিয়েছেন তিনি।
ভারত-পাকিস্তান দুদেশই সন্ত্রাসবাদের শিকার দাবি করে কিরবি বলেন, ‘সন্ত্রাসবাদের মতো জটিল ইস্যুগুলোর সমাধানে ভারত-পাকিস্তানের একসঙ্গে কাজ করার চেষ্টাকে আমরা সাধুবাদ জানিয়ে যাব।'
চলতি মাসের শুরুর দিকে প্যারিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর দুদেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত মেলে। আর সেই বৈঠকের এক সপ্তাহ পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তান সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ব্যাপারে সমঝোতা হয়। সেসময় আগামি মাসে মোদির পাকিস্তান সফরের ব্যাপারে একরকম নিশ্চয়তা দিয়ে আসেন সুষমা। সূত্র: ডন

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম