ইতালিতে হাজারো মানুষের মাস্কবিরোধী বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৬

স্কুল শিক্ষার্থীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী রোমের কেন্দ্রস্থলে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেয়  প্রায় হাজার খানেক মানুষ। এ সময় তারা শিক্ষার্থীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার উদ্যোগের বিরুদ্ধেও আওয়াজ তোলে। ইতালিতে হাজারো মানুষের মাস্কবিরোধী বিক্ষোভ

বিক্ষোভে অংশগ্রহণকারীরা মূলত ভ্যাকসিনবিরোধী অ্যাক্টিভিস্ট ও ষড়যন্ত্র তাত্ত্বিকদের দ্বারা প্রভাবিত ছিল। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘নো মাস্ক, নো সোশ্যাল ডিসট্যান্সিং’; ‘ব্যক্তিগত স্বাধীনতা অলঙ্ঘনীয়’; ‘স্বাধীনতা দীর্ঘজীবী হোক’ ইত্যাদি স্লোগান।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত দুই লাখ ৭৬ হাজার ৩৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৫৩৪ জনের মৃত্যু হয়েছে।

করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ ইউরোপে এটাই প্রথম নয়। এর আগে গত মাসের শেষ দিকে করোনাভাইরাস মোকাবিলায় সরকারি বিধিনিষেধের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নেয় উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী হাজার হাজার মানুষ। এরমধ্যে কোনও কোনও বিক্ষোভ থেকে করোনাভাইরাসকে একটি প্রতারণা বা ভাঁওতাবাজি হিসেবে আখ্যায়িত করা হয়।

কিছু কর্মসূচি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জার্মানির বিক্ষোভে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মি. ট্রাম্প, প্লিজ ডোন্ট ফরগেট দ্য জার্মান প্যাট্রিয়টস।’ অর্থাৎ, ‘হে ট্রাম্প, দেশপ্রেমিক জার্মানদের ভুলে যেও না।’

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ৫-জি ও করোনা বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ।

ব্রিটিশ বিক্ষোভকারীরা মাস্ক পরাকে মানুষের মুখ বন্ধ রাখার কৌশল হিসেবে আখ্যায়িত করেন। করোনা পরিস্থিতিতে বিদ্যমান ‘নিউ নরমাল’কে আখ্যায়িত করা হয় ‘নিউ ফ্যাসিজম’ হিসেবে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম