হাইপারসনিক যুগে প্রবেশ ভারতের

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫

শব্দের চেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন হাইপারসনিক প্রযুক্তি চালিত যানবাহন (এইচএসটিডিভি) উড্ডয়নের পরীক্ষায় প্রথমবারের মতো সফলতা পেয়েছে ভারত। সোমবার (৭ সেপ্টেম্বর) উড়িষ্যা উপকূলে এই পরীক্ষা চালায় দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। আকাশযান ও ক্ষেপণাস্ত্রে ব্যবহার উপযোগী এই প্রযুক্তি উন্নয়নে এখন পর্যন্ত সফল হয়েছে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। ভারতীয় বিজ্ঞানীদের সফলতাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ডিআরডিও। এর মধ্য দিয়ে প্রতিরক্ষা খাতে ভারত আত্মনির্ভর ও ক্ষমতাবান হয়ে উঠবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। হাইপারসনিক যুগে প্রবেশ ভারতের

শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি দ্রুত গতি সম্পন্ন যে কোনও প্রযুক্তিকে হাইপারসনিক বলা হয়ে থাকে। প্রতি ঘণ্টায় তিন হাজার ৮৩৬ মাইলের বেশি দ্রুত গতির হলে তাকে সাধারণত হাইপারসনিক গতি বলা হয়ে থাকে। ভারতের পরীক্ষা চালানো হাইপারসনিক যানটি শব্দের চেয়ে ছয়গুণ বেশি দ্রুত গতিতে চলতে সক্ষম বলে দাবি করেছে বিজ্ঞানীরা।

ডিআরডিও প্রধান ড. সতেশ রেড্ডি সোমবারের সফল পরীক্ষাকে প্রযুক্তিগত ক্ষেত্রে বড় অর্জন আখ্যা দিয়ে বলেন, ‘এই পরীক্ষা আরও অনেক বেশি জটিল প্রযুক্তি, উপাদান এবং হাইপারসনিক যানবাহন উন্নয়নের রাস্তা খুলে দিয়েছে। এর মধ্য দিয়ে ভারত সেই সব নির্দিষ্ট কয়েকটি দেশের ক্লাবে ঢুকে পড়লো যারা এই প্রযুক্তি প্রদর্শন করেছে।’

প্রতিরক্ষা গবেষকদের সফলতায় তাদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পৃথক পৃথক টুইট বার্তায় এই সফলতার কথা প্রকাশ করেন তারা

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম