সিঙ্গাপুরে প্রতিরক্ষা কর্মীদের দক্ষতায় প্রাণে বাঁচলেন বাংলাদেশি (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৯
image

সিঙ্গাপুরে মাটি থেকে ৪০ মিটার উপরের এক টাওয়ার ক্রেনে কাজ করছিলেন এক বাংলাদেশি শ্রমিক। হঠাৎই তিনি পায়ে আঘাত পান। সক্ষমতা হারান নিচে নেমে আসার। তাকে উদ্ধার করতে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে সিঙ্গাপুরের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। সে দেশের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ৪৬ বছর বয়সী ওই প্রবাসীকে উদ্ধার করতে সমর্থ হন  সিভিল ডিফেন্স ফোর্সের (এসসিডিএফ) চৌকস কর্মীরা।

সিঙ্গাপুরে প্রতিরক্ষা কর্মীদের দক্ষতায় প্রাণে বাঁচলেন বাংলাদেশি (ভিডিও)
স্ট্রেইটস টাইমস জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হাউ সান ড্রাইভ কনস্ট্রাকশন সাইটে ওই কর্মী আহত হয়ে পড়েছিলেন। পায়ে আঘাত পাওয়ায় সেখান থেকে নামার শক্তি হারিয়ে ফেলেন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন এসসিডিএফ-এর ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রেসকিউ টিমের এলিট ডিভিশনের উদ্ধারকর্মীরা।

স্ট্রেইটস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষভাবে প্রশিক্ষিত চার জন কর্মী ক্যাট ল্যাডারের মাধ্যমে উপরে ওঠেন। সবাই শরীরে কপিকল এবং দড়ি বেঁধে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করেন। ওই চার জনের একজন ‘ক্রস-ট্রেইনড’ বা একাধিক বিষয়ে প্রশিক্ষিত ছিলেন। তিনি উপরে থাকা অবস্থায় আহত বাংলাদেশির চিকিৎসা করেন। অন্য একটি দল স্ট্রেচার প্রস্তুত করে একইভাবে উপরে পাঠান। মাটি থেকে এতখানি উপরের ওই সংকীর্ণ জায়গায় বসেই আহত ব্যক্তিকে স্ট্রেচারে ওঠানো হয়! শেষ পর্যন্ত তিনি নিরাপদে মাটিতে নেমে আসতে পারেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীকে সেনং কাং জেনারেল হাসপাতালে পাঠানোর আগে ঘটনাস্থলে বসেই একজন চিকিৎসক তার চিকিৎসা করেন।

 

এসসিডিএফ’র ফেসবুক পেজে উদ্ধার অভিযানের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তবে ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিও দেখে উদ্ধার অভিযানের নাটকীয়তা বোঝার উপায় নেই।

সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পের ডেভেলপার চীনের মালিকানাধীন একটি কোম্পানি। বাংলাদেশি ব্যক্তি কাজ করছিলেন ক্যাপিটাল ক্রেনস গ্লোবালের অধীনে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট কোম্পানির কোনও গাফিলতি আছে কিনা, সেটি তদন্ত করা হচ্ছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম