বেলারুশের আরও এক বিরোধী নেতাকে তুলে নিয়েছে মুখোশধারীরা

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৪

প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভের জন্য গঠিত বেলারুশের সমন্বয় কাউন্সিলের আরও এক নেতাকে তুলে নিয়ে গেছে মুখোশধারী ব্যক্তিরা। ম্যাক্মি জানাক নামের এই আইনজীবীর সহকর্মীরা জানিয়েছেন, বুধবার (৯ সেপ্টেম্বর) তার অফিসের কাছের রাস্তা থেকে তাকে তুলে নেয় সাদা পোশাকের কিছু ব্যক্তি। এর আগে মারিয়া কোলেসনিকোভা নামে অপর এক বিরোধী নেতাকেও একইভাবে তুলে নেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ম্যাক্মি জানাক

গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানী মিনস্কের কেন্দ্রস্থল থেকে একটি মিনিবাসে মারিয়া কোলেসনিকোভাকে জোর করে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী। তাকে গ্রেফতারের কথা অস্বীকার করে পুলিশ। বিরোধীদের অভিযোগ, বিক্ষোভ দমনে সন্ত্রাসী প্রক্রিয়া ব্যবহার শুরু করছে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর সরকার। এর এক দিনের মাথায় তাকে সীমান্ত এলাকা থেকে আটকের কথা প্রকাশ করে বেলারুশ কর্তৃপক্ষ।

বুধবার একই ধরণের ঘটনার শিকার হওয়া ম্যাক্মি জানাক বুধবার একটি ভিডিও কলে যুক্ত হতে নিজের কার্যালয়ে যাচ্ছিলেন। কিন্তু ওই কলে হাজির হওয়ার পরিবর্তে তার আইডি থেকে ‘মাস্ক’ লেখা বার্তা পাঠানো হয়। তার সহকর্মীরা জানান, সাদা পোশাক এবং মুখোশ পরিহিত কয়েক ব্যক্তি অফিসের কাছ থেকে তাকে তুলে নেয়।

ম্যাক্মি জানাককে তুলে নেওয়ার পর বেলারুশ সমন্বয় কাউন্সিলের আর মাত্র ছয় নেতা দেশটিতে অবস্থান করছেন। বাকিদের হয় কারাগারে পোরা হয়েছে নয়তো দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ বছরের শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো। গত ৯ আগস্ট দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর শুরু হয় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। টানা চার সপ্তাহ ধরে বিক্ষোভের প্রাথমিক দিনগুলোতে অনড় অবস্থানে থাকলেও সম্প্রতি সংবিধান সংস্কারে নিজস্ব প্রস্তাবনা তুলে ধরে এনিয়ে গণভোটের প্রস্তাব দিয়েছেন তিনি। তা উপেক্ষা করে গত রবিবারও রাজধানী মিনস্ক ছাড়াও বড় বড় কয়েকটি শহরে বিক্ষোভ করেছে বেলারুশের লাখ লাখ মানুষ। এদিন ছয়শ’রও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম