বাংলাদেশিদের মালয়েশিয়া প্রবেশের বিধিনিষেধ শিথিল

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৯

মাত্র কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ওপর আরোপিত ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ শিথিল করলো মালয়েশিয়া। বৃহস্পতিবার বিকেলে দেশটি জানিয়েছে, এখন থেকে অভিবাসন বিভাগের অনুমতি নিয়ে প্রবাসী এবং পেশাদার পাসকার্ডধারীরা ঢুকতে পারবেন। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এর এক অনলাইন প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশিদের মালয়েশিয়া প্রবেশের বিধিনিষেধ শিথিল

এ মাসের শুরুতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে ২৩টি দেশ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

৩ দিনের মাথায় মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব জানালেন, মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিনিয়র মন্ত্রী বলেন, ‘প্রবাসী এবং পেশাদারদের মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের আবেদনের সঙ্গে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস অথবা সম্পর্কিত সংস্থা থেকে একটি সাপোর্ট লেটার থাকতে হবে।’

নতুন সিদ্ধান্ত অনুসারে মালয়েশিয়ায় স্থায়ী আবাসিকতার অনুমতিপ্রাপ্ত এবং দেশটির নাগরিকদের স্বামী বা স্ত্রীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা দেশটিতে প্রবেশ করতে পারলেও এখনই সেখান থেকে বের হতে পারবেন না। এছাড়া বিভিন্ন দেশের যেসব শিক্ষার্থী পাসধারী আক্রান্ত হয়েছে তারাও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন। মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব বলেন, ‘উল্লিখিত সব ধরনের ক্যাটাগরির মানুষদের প্রবেশের আগে অবশ্যই অভিবাসন বিভাগের অনুমতি নিতে হবে।’ তবে অভিবাসন বিভাগ নতুন শিক্ষার্থীদের পাস অনুমোদন করবেন না বলে জানান তিনি।

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম