সিরিয়া হামলা: রাশিয়ার বিরুদ্ধে অ্যামনেস্টির যুদ্ধাপরাধের অভিযোগ

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৫, ০৪:৪০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ০৪:৪০

syrian-war-01-300x165 ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে সিরিয়ায় বিমান হামলা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, গত নভেম্বরের শেষ পর্যন্ত দুই মাসে সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে ২০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
বুধবার অ্যামনেস্টি প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়।
প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংগঠনটি অভিযোগ করেছে, সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনের নামে রাশিয়া বেসামরিক এলাকাগুলোতে ক্লাস্টার বোমা ফেলছে। আর একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবেও অভিহীত করা যেতে পারে বলে মনে করছে তারা।​ Russian_airstrike_Syria
যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কড়া ভাষাতেই অ্যামনেস্টির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অ্যামনেস্টির এই প্রতিবেদন ভুয়া ও গতানুগতিক তথ্যে ভরা বলেও জানিয়েছে তারা। সেইসঙ্গে সিরিয়ায় ক্লাস্টার বোমা ফেলার অভিযোগও নাকচ করে দেওয়া হয়।    
অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।  সূত্র: বিবিসি

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম