ভেনেজুয়েলার তেল শোধনাগার থেকে মার্কিন গুপ্তচর আটকের দাবি

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭

ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল শোধনাগার থেকে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে আটকের দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি এক সম্প্রচারে মাদুরো জানান বৃহস্পতিবার উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ফালকন থেকে তাকে আটক করা হয়। সেখানে আমুয়ে অ্যান্ড কর্ডনের তেল শোধনাগারের ওপর গুপ্তচরের কাজ করছিল বলেও জানান তিনি। একই সময়ে অপর একটি শোধণাগারে বিস্ফোরণের চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলেও দাবি করেন মাদুরো। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভেনেজুয়েলার তেল শোধনাগার থেকে মার্কিন গুপ্তচর আটকের দাবি

ভেনেজুয়েলার আমুয়ে অ্যান্ড কর্ডন তেল শোধণাগারের দৈনিক সক্ষমতা নয় লাখ ৭১ হাজার ব্যারেল। তবে শোধনাগারটি গত বছর ধরেই লক্ষ্যমাত্রা পুরণ করতে পারছে না। বিরোধীদের অভিযোগ অব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এ অবস্থা তৈরি হয়েছে।

গত মাসে ভেনেজুয়েলার আদালত যুক্তরাষ্ট্রের গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে দুই মার্কিন নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। শুক্রবারের ঘোষণায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, ফালকন থেকে আটক গুপ্তচর মার্কিন নৌবাহিনীর সদস্য। তিনি ইরাকের সিআইএ ঘাঁটিতে কাজ করেছেন। তার কাছ থেকে বিশেষায়িত অস্ত্র, বিপুল পরিমাণ অর্থসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। আটককৃত পুলিশ হেফাজতে স্বীকারোক্তি দিচ্ছে বলেও জানান তিনি।

একই ভাষণে নিকোলাস মাদুরো জানান ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী কারাবোবো রাজ্যের আরেকটি তেল শোধণাগারে বিস্ফোরণ ঘটানোর প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম