নিখোঁজ ৫ ভারতীয়কে ফেরত দিলো চীন

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:২২
image

অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ ভারতীয়কে শনিবার সকালে ফিরিয়ে দিয়েছে চীন। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতীকী ছবি

শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ট্যুইট করে জানিয়েছিলেন যে শনিবারই ওই পাঁচ গ্রামবাসীকে শনিবার যে কোনও সময় ভারতীয় সেনার হাতে তুলে দেবে চীনা সেনারা। ভারতীয় সেনা সূত্রের খবর, চীনের পিপলস লিবারেশন আর্মি শনিবার সকালে ভারতীয় সেনাবাহিনীর হাতে এই পাঁচ গ্রামবাসীকে তুলে দিয়েছে।

চীনের সীমান্তের অন্তর্গত এলাকার মধ্যেই অরুণাচলের এই পাঁচ গ্রামবাসীকে প্রত্যর্পণের কাজ সম্পূর্ণ হয়। সেখান থেকে কিভিতু বর্ডার পোস্ট পেরিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল এবং ওই পাঁচ গ্রামবাসীর প্রায় এক ঘণ্টা সময় লাগে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ওই পাঁচ যুবকের কোনও খবর পাওয়া যাচ্ছিল না। অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে মোট ৭ জন যুবককে চীনা সেনারা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ২ জন কোনরকমে পালিয়ে আসেন। অবশেষে গত ৮ সেপ্টেম্বর ওই পাঁচজন যে তাদের কাছেই আছে, তা স্বীকার করে নেয় চীন।

ভারতীয় সেনারা হটলাইনে চীনা সেনাদের সঙ্গে যোগাযোগ করার পরই এ কথা স্বীকার করে বেইজিং। তখনই জানানো হয়, ওই পাঁচজনকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় নথি তৈরি হচ্ছে। শেষমেশ শনিবার (১২ সেপ্টেম্বর) ওই পাঁচ জনকে ভারতের হাতে তুলে দেওয়া হল।

সূত্র: ইন্ডিয়া টিভি, নিউজ এইটিন

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম