কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বড়দিনের প্রস্তুতিতে ব্যাঘাত

বিদেশ ডেস্ক।।
২৪ ডিসেম্বর ২০১৫, ১১:০১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১১:০২

বড়দিনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী গোষ্ঠী ‘ব্ল্যাক লাইভস ম্যাটারে’র সদস্যরা মিনেসোটা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিপণীকেন্দ্র ও বিমানবন্দরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেন। গত মাসে মিনেয়াপোলিসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নাগরিক মারিও উডস নিহত হওয়ার প্রতিবাদে আয়োজিত এ সব সমাবেশ বছরের সবচেয়ে বড় ও উৎসবমুখর কেনাবেচাকেও ব্যাহত করে।

শত শত বিক্ষোভকারী আন্তর্জাতিক বিমানবন্দর ও বড়দিনের কেনাকাটা চলছে এমন শপিং সেন্টারগুলোও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। তারা সড়কের ওপর এমনভাবে অবস্থান নেন যেন বড়দিনের ছুটির উদ্দেশ্যে বের হওয়া দূরপাল্লার যাত্রীদের দেরী হয়।  

সে সময় তারা বিপণীকেন্দ্রগুলোর স্বত্ত্বাধিকারীদের সমাবেশ বন্ধ করে দেওয়ার আইনি অধিকার দেওয়া আদালতের নির্দেশের বিরুদ্ধে লড়াই চালানোর অঙ্গীকার প্রকাশ করেন।  

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বড়দিনের প্রস্তুতিতে ব্যাঘাত

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে বর্ণনা করেন। পুলিশ সূত্র জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ্য সান ফ্রান্সিসকো ক্রনিক্যালের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া সিটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে যান চলাচল ব্যাহত করার অভিযোগে অন্তত আট বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সূত্রঃবিবিসি।

/ইউআর/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম